…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে এ মিছিল হয়।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর দৃশ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় মিছিল করতে দেখা যায় নেতাকর্মীদের।

ভিডিওতে দেখা যায়, যুবলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের ছবি-ভিডিওতে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি কাজী আশিকুর রহমানকে দেখা গেছে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া জানান, মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। মিছিলটি কোথায় হয়েছে, কীভাবে হয়েছে—পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ
জাতীয়

ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে; এখন রুট দুটির বিস্তারিত …

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চালু রয়েছে ৮৮টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। …

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন
জাতীয়

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন

পাবনা-ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চলাচল…

আশুলিয়ার জিরাবোতে বেতনে সংসার চলছে না পোশাকশ্রমিকদের: ‘দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি’
জাতীয়

আশুলিয়ার জিরাবোতে বেতনে সংসার চলছে না পোশাকশ্রমিকদের: ‘দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি’

ঢাকার আশুলিয়ার জিরাবো বাজারের পাশের ছোট একটি কলোনিতে দুই পাশে ২০টির মতো ছোট ছোট ঘর রয়েছে, যার সবগুলোতেই থাকেন ওই এলাকায় কর্মরত পোশাকশ্রমিকরা। কারখা…