…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

শুধু সেবা অনলাইনে নিলেই ডিজিটাল রূপান্তর হয় না, বাকুতে বললেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদক
শুধু সেবা অনলাইনে নিলেই ডিজিটাল রূপান্তর হয় না, বাকুতে বললেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
ছবি: সংগৃহীত

সরকারি সেবা অনলাইনে চালু করলেই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (৬ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘জাতিসংঘের শাসনব্যবস্থার উদ্ভাবন সম্মেলন: ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠান এগিয়ে নেওয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম অধিবেশনে বক্তব্য দেন তিনি। ‘শাসনব্যবস্থায় প্রচলিত পদ্ধতিকে চ্যালেঞ্জ এবং আগাম প্রস্তুতিমূলক শাসনব্যবস্থা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার কতটা বাড়ল, তা নয়; নাগরিকের জন্য সেবা কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হলো, সেটিই ডিজিটাল রূপান্তরের সাফল্যের মূল মাপকাঠি।

ফকির মাহবুব আনাম বলেন, শুধু প্রযুক্তি দিয়ে সরকারি প্রশাসনে পরিবর্তন আনা যায় না। প্রযুক্তি ব্যবহারের আগে বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ধাপ বাদ দিতে হবে।

একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্ট করা এবং তাদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, সংযোগ হলো ভিত্তি; তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতাই সেই সংযোগকে জনকল্যাণে রূপ দেয়।

মন্ত্রী ডিজিটাল রূপান্তরের জন্য তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এগুলো হলো সক্ষম প্রতিষ্ঠান, দক্ষ জনবল ও জনগণের আস্থা।

তিনি বলেন, সক্ষম প্রতিষ্ঠানের জন্য স্পষ্ট জবাবদিহি, একে অন্যের সঙ্গে তথ্য আদান-প্রদানে সক্ষম তথ্যব্যবস্থা এবং কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষ ও আত্মবিশ্বাসী জনবল গড়ে তুলতে হবে।

জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে তথ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সহজে অভিযোগ জানানো ও তা নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রযুক্তি নাগরিককে সরকারি ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে বাধ্য করবে না; বরং সরকারি ব্যবস্থাই নাগরিকের সঙ্গে খাপ খাওয়াবে।

তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও বাধাগুলো চিহ্নিত করে প্রশাসনিক সংস্কারকে আরও দ্রুত করা সম্ভব।

বাংলাদেশ প্রশাসনিক সংস্কার ও প্রযুক্তিগত উদ্ভাবনকে পাশাপাশি এগিয়ে নিচ্ছে বলে জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পারে এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

তিনি বলেন, কাগজে-কলমে থাকা পুরনো পদ্ধতিকে শুধু অনলাইনে স্থানান্তর করাই ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নয়। নাগরিকের প্রয়োজন বিবেচনায় নিয়ে পুরো সেবা-প্রক্রিয়াই নতুন করে সাজানো হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় ধাপ কমার পাশাপাশি সরকারি সেবা আরও দ্রুত, দক্ষ ও জবাবদিহিমূলক হয়।

অধিবেশনে বাংলাদেশের মন্ত্রী ছাড়াও লেসোথোর মন্ত্রী মোয়েকেতসি মোৎসোয়ানে, মৌরিতানিয়ার ব্রাহিম বুলখেইর এবং মেক্সিকোর ক্যারোলিনা প্লাটা লোপেজ অংশ নেন। আজারবাইজানের প্রেসিডেন্টের অধীন সরকারি সেবা ও সামাজিক উদ্ভাবনবিষয়ক রাষ্ট্রীয় সংস্থার উপচেয়ারম্যান জেহুন সালমানভ অধিবেশনটি সঞ্চালনা করেন।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রশাসনিক উদ্ভাবন এবং জনসেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

এনআইডি সংশোধনের আবেদনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন
প্রযুক্তি

এনআইডি সংশোধনের আবেদনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম চালু হলে আবেদনকারীকে নিজের নামে নি…

ব্লুটুথে আসছে হাই ডেটা থ্রুপুট, গতি বাড়বে ২ থেকে ৭ দশমিক ৫ মেগাবিটে
প্রযুক্তি

ব্লুটুথে আসছে হাই ডেটা থ্রুপুট, গতি বাড়বে ২ থেকে ৭ দশমিক ৫ মেগাবিটে

ব্লুটুথে তথ্য আদান-প্রদানের গতি প্রায় চার গুণ বাড়াতে নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)।…

এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প, নজরে স্থানীয় সমস্যার প্রযুক্তি-সমাধান
প্রযুক্তি

এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প, নজরে স্থানীয় সমস্যার প্রযুক্তি-সমাধান

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ১৬টি প্রকল্প উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষা…

প্রযুক্তি

ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ আনল বাংলালিংক

ডেলিভারি পার্টনারদের বিশেষ মোবাইল প্যাকেজ দিতে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। …