…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

চার বলে চার উইকেট নিয়ে রেকর্ডবুকে ভারতের স্পিনার বৈষ্ণভি শর্মা

নিজস্ব প্রতিবেদক

চার বলে চার উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়ে রেকর্ডবুকে নাম তুলেছেন ভারতের বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। ভারতের উইমেনস সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে তিনি এই কীর্তি গড়েন।

অন্ধ্রপ্রদেশের বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে ২০ বছর বয়সী বৈষ্ণভি জাদুকরী স্পেল উপহার দেন। সব মিলিয়ে তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৬ উইকেট নেন।

টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়ার রেকর্ড এর আগে ছিল হুমায়রা কাজীর। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে তিনি ওই কীর্তি গড়েছিলেন। সেই হিসেবে বৈষ্ণভি দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন।

বৈষ্ণভি নিজের করা প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। এরপর ইনিংসের ১৯তম ওভারে আবার আক্রমণে এসে শুরুতেই তিনি ৬ রান হজম করেন। তারপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং শেষ বলে আরেকটি উইকেট নেন।

২০ বছর বয়সী এই স্পিনার ধারাবাহিকভাবে ভালো ফর্মে আছেন। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ভারতের হয়ে পাঁচটি টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৬.২৬ করে রান দিয়ে তিনি ৫টি উইকেট নিয়েছেন।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে তিনি দুই ম্যাচে ৯ উইকেট নেন।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডও আছে বৈষ্ণভির। ২০২৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে তিনি চার ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নেন এবং সেই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেন।

এ ছাড়া ভারতীয় বোলার হিসেবে ইনিংস ও ম্যাচসেরা বোলিংয়ের রেকর্ডও তাঁর দখলে। ২০২৪-২৫ সিনিয়র উইমেনস মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে তিনি এক ইনিংসে ৫০ রানে ৮ উইকেট এবং ম্যাচে ১২৮ রানে ১৪টি উইকেট নিয়েছিলেন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

রোনালদোকে ছাড়া প্রথম স্কোয়াড পর্তুগালের, ২৮ জনের দলে নতুন মুখ কস্তা ও ভ্যারেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তিকে ছাড়াই প্রথমবার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করে…

রোনালদোর অবসরের পর পর্তুগালের ৭ নম্বর জার্সি কার, ফিফার নিয়মে তা তুলে রাখা যাবে না
খেলা

রোনালদোর অবসরের পর পর্তুগালের ৭ নম্বর জার্সি কার, ফিফার নিয়মে তা তুলে রাখা যাবে না

পর্তুগাল জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ৭ নম্বর জার্সিটি তুলে রাখলেন গতকাল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ‘সিআরসেভেন’।…

খেলা

পনেরো বছর বয়সে প্রথমবার সরাসরি অধিনায়ক বৈভব সূর্যবংশী, বিহারকে নেতৃত্ব দেবেন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে

পনেরো বছর বয়সী বৈভব সূর্যবংশী প্রথমবার সরাসরি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনি…

খেলা

খালি পায়ে মাঠ কাঁপানো নড়াইলের ফুটবলার গোপাল হাজরা, বয়স ৭৫-এও স্মৃতিতে উজ্জ্বল ১৯৬৯-এর শিরোপা

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা গোপাল হাজরার বয়স এখন ৭৫ বছর। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা এই মানুষটি তৎকালীন পূর্ব…