…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণায় পৃথক জাতীয় ইনস্টিটিউট চাইলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণায় পৃথক জাতীয় ইনস্টিটিউট চাইলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণার জন্য পৃথক জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ বিষয়ে সুপরিকল্পিতভাবে অ্যাডভোকেসি শুরু করে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার ৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে নবম আন্তর্জাতিক এন্ডোক্রাইন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এই সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষায়িত অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও এন্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। অথচ ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত নানা জটিলতায় বিপুলসংখ্যক মানুষ ভুগছেন।

তিনি বলেন, বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে এন্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। তবে এই খাতের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব তৈরি করা প্রয়োজন।

এ ক্ষেত্রে সরকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তিনি জানান।

তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো রোগ মানবদেহের শারীরবৃত্তীয় ও রোগতাত্ত্বিক নানা বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয়ে তরুণ চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের চিফ প্যাট্রন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ ও রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তার।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

চিকিৎসার জন্য যেন রাজধানীতে আসতে না হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার: মন্ত্রী জাহিদ হোসেন
স্বাস্থ্য

চিকিৎসার জন্য যেন রাজধানীতে আসতে না হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার: মন্ত্রী জাহিদ হোসেন

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরক…

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলছে ১০০ শয্যার জনবলে, শিশু ওয়ার্ডে এক বিছানায় তিন রোগী
স্বাস্থ্য

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চলছে ১০০ শয্যার জনবলে, শিশু ওয়ার্ডে এক বিছানায় তিন রোগী

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ২৫০ শয্যার কার্যক্রম চললেও হাসপাতালটি পরিচালিত হচ্ছে ১০০ শয্যার জনবল দিয়ে।…

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন।…

সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু, আইসিইউতে ছিলেন এক দিন
স্বাস্থ্য

সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু, আইসিইউতে ছিলেন এক দিন

ঢাকার সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান। বাংলা ট্রিবিউনের সাবেক এই প্রতিনিধির বয়স হয়েছিল ৪০ বছর।…