কুষ্টিয়ায় নিজ চেম্বার থেকে আওয়ামী লীগ নেতা ও চিকিৎসক আমিনুল হক রতন গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিকিৎসক আমিনুল হক রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার সময় কুষ্টিয়া মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁর নিজ চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ডা. রতনের স্ত্রী ডা. লিজা অভিযোগ করে বলেন, কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই পুলিশ তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, সে বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।




