…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরা, অভিযানে গ্রেপ্তার ২০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় গভীর রাতে বিভিন্ন নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সদরঘাট থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৩২), আজগর আলী (৩৫), রাজু (২৬), জীবন (২৬), আব্দুস শহিদ (৪৫), রাকিবুল ইসলাম মানিক (২৪), সাজ্জাদ হোসেন ওরফে রাহি (২৬), জীবন (২৮), ইউসুফ (৩০), রাকিব (২০), হাসান (৩৪), রুবেল সাজি (২৯), অলি (২৭), ফাহিম ইসলাম (২৬), শাহজাহান হায়দার (২৭), ফাহিম (২৬), রাসেল (২৬), সাইফুল (২৪), মনির (২৯) ও ইব্রাহিম (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২০ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ওই এলাকায় অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বিভিন্ন এলাকায় রাতের বেলায় অপরাধ সংঘটনের আশঙ্কা এড়াতে পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহারবিহীন অভিযোগ দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সদরঘাট এলাকার নির্জন স্থানগুলোতে গভীর রাতে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
আইন ও অপরাধ

কক্সবাজারের খরুলিয়ায় গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার…

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
আইন ও অপরাধ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজন…

খুলনার জাহাঙ্গীর হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম ১৭ বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খুলনার জাহাঙ্গীর হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম ১৭ বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) ১৭ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি।…

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ…