…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: মেধাতালিকায় দ্বিতীয় হওয়া নাফিউজ্জামানের প্রস্তুতির গল্প

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: মেধাতালিকায় দ্বিতীয় হওয়া নাফিউজ্জামানের প্রস্তুতির গল্প
ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকে আইন নিয়ে পড়ার স্বপ্ন ছিল এম এম নাফিউজ্জামানের। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফল করার পরও এইচএসসিতে মানবিক বিভাগ বেছে নিয়েছিলেন তিনি। কলেজে ভর্তির সময়ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে বিষয় নির্বাচন করেছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের এই শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন। শুরু থেকে ইতিহাস, বাংলা ও ইংরেজিতে ভালো করার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি বাংলার ব্যাকরণ, বিরচন এবং ইংরেজির সিনোনিম, অ্যান্টোনিম ও ভোকাবুলারি নিয়মিত আয়ত্ত করেছেন। এই আগাম প্রস্তুতি ভর্তি পরীক্ষায় তাকে এগিয়ে রেখেছে।

ভর্তি প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বড় সিলেবাস ও অল্প সময়। এইচএসসি পরীক্ষা শেষে বাসার কাছের উদ্ভাসের একটি শাখায় বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হন তিনি। নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতেন।

পরীক্ষায় ভুল হওয়া প্রশ্নগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে আলাদাভাবে কাজ করতেন নাফিউজ্জামান। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোও বেছে নিয়েছিলেন। এতে অল্প সময়েই প্রস্তুতি গুছিয়ে নেওয়া সম্ভব হয় বলে জানান তিনি।

নাফিউজ্জামান বলেন, তার সাফল্যের মূল ভিত্তি ছিল প্রবল ইচ্ছাশক্তি ও ধারাবাহিকতা। ‘আজকের পড়া কালকের জন্য নয়’ ছিল তার প্রধান নীতি। নিয়মিত পরীক্ষা দিয়ে নিজের দুর্বলতা খুঁজে বের করা এবং দ্রুত তা সংশোধনের চেষ্টা করেছেন তিনি। এই অভ্যাসই ভালো ফলের পেছনে বড় ভূমিকা রেখেছে।

বাংলা বিষয়ে তার পরামর্শ, কলেজের শুরু থেকে মূল বইয়ের প্রতিটি লাইন, লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি ভালোভাবে পড়তে হবে। এইচএসসির ব্যাকরণ অংশও পরিষ্কার রাখতে হবে। বিরচনের মতো মুখস্থনির্ভর বিষয় নিয়মিত চর্চা করলে ভর্তি পরীক্ষার আগে চাপ কমে।

ইংরেজির ক্ষেত্রে বোর্ড বইয়ের প্যাসেজ মনোযোগ দিয়ে পড়তে হবে। গ্রামারের ভিত্তি মজবুত করার পাশাপাশি সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ ও ভোকাবুলারি আগে থেকেই শিখতে হবে। নিয়মিত ফ্রিহ্যান্ড রাইটিংয়ের চর্চাও জরুরি বলে মনে করেন তিনি।

গণিতের ক্ষেত্রে মানবিক বিভাগের পরীক্ষায় গণিতের চাপ তুলনামূলক কম হলেও মৌলিক গণিত ও আইকিউয়ের জন্য অষ্টম থেকে দশম শ্রেণির গণিতের ভিত্তি পরিষ্কার রাখা উচিত বলে জানান নাফিউজ্জামান।

সাধারণ জ্ঞান বিষয়ে ভুলে যাওয়ার প্রবণতা বেশি বলে মনে করেন তিনি। তাই নিয়মিত রিভিশন দিতে হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বারবার আসা বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া ভালো।

নাফিউজ্জামানের নির্দিষ্ট কোনো রুটিন ছিল না। তবে প্রতিদিন বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ার চেষ্টা করতেন তিনি। একঘেয়েমি এড়াতে বিষয় পরিবর্তন করে পড়তেন। কোচিংয়ের ক্লাস ও পরীক্ষা নিয়মিত দিতেন। দিনের পড়া দিনেই শেষ করতেন।

পড়ার সময় কয়েকটি কৌশল অনুসরণ করা যেতে পারে বলে জানান তিনি। বই বন্ধ করে নিজের মনে পড়া বিষয়গুলো মনে করার চেষ্টা করতে হবে। মডেল টেস্টে ভুল হওয়া প্রশ্ন আলাদা করে অনুশীলন করতে হবে। সপ্তাহে একদিন আগের পড়া ঝালিয়ে নেওয়া যেতে পারে। প্রশ্নের ধরন বুঝে পরিকল্পিতভাবে পড়লে সময়ের সঠিক ব্যবহার সম্ভব।

পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে বলে পরামর্শ দেন নাফিউজ্জামান। হলে প্রশ্ন পেয়ে ঘাবড়ে না গিয়ে পরিচিত ও সহজ প্রশ্নের উত্তর আগে দিতে হবে। কঠিন প্রশ্নে বেশি সময় নষ্ট করা যাবে না। ওএমআর শিট পূরণে সতর্ক থাকতে হবে। নেগেটিভ মার্কিং এড়াতে নিশ্চিত না হয়ে অনুমাননির্ভর উত্তর দেওয়া থেকে বিরত থাকা ভালো।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী সোহেল

কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে চায় সরকার বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।…

তারাবি পড়ানোর স্বপ্ন ছিল হাফেজ আয়মানের, চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল ১৪ বছরের কিশোরের
শিক্ষা

তারাবি পড়ানোর স্বপ্ন ছিল হাফেজ আয়মানের, চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল ১৪ বছরের কিশোরের

মাত্র ১৪ বছর বয়সেই কোরআনের হাফেজ হয়েছিল আরহাম হোসাইন আয়মান। হেফজ শেষ করে সে পবিত্র কোরআন শরিফের পুনরাবৃত্তি করছিল। পরিবারের স্বপ্ন ছিল, আগামী রমজান…

উদয়ন স্কুলে সহপাঠীদের হয়রানির অভিযোগ, তদন্ত কমিটির দুই সদস্যের পদত্যাগ
শিক্ষা

উদয়ন স্কুলে সহপাঠীদের হয়রানির অভিযোগ, তদন্ত কমিটির দুই সদস্যের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (…

শিক্ষা

ইবিতে খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের আয়োজনে শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে খুলনা অঞ্চলের স্নাতক পর্যায়ের শি…