…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট শেয়ার করায় টাঙ্গাইলে বিএনপি নেতার ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও তার সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট শেয়ার করার অভিযোগে বাদল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর দুটি ধারায় মামলা হয়েছে।

গ্রেপ্তার বাদল মিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই। এ মামলায় অন্য দুই আসামি হলেন তানভীর আহসান সুমন ও বাদলের আরেক ভাই শাহাদাত মিয়া।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বাদল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তানভীর আহসান সুমন তার ফেসবুক আইডি থেকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’ নামের একটি ফেসবুক গ্রুপে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেন।

ওই পোস্টে মন্ত্রীকে মুক্তিযুদ্ধের বিরোধী ব্যক্তি উল্লেখ করে তার অপসারণ দাবি করা হয়। পরে পোস্টটি মামলার দুই নম্বর আসামি শাহাদাত মিয়া নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এ ছাড়া মন্ত্রীর এপিএস সাদেকুল ইসলাম সবুজের ছবি ব্যবহার করে ‘সখিপুর এবং দেশবিদেশের নিউজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লেখা ছিল, ‘শ্বশুরবাড়ির লোক নাটোরে পিএস সবুজ’।

এসব পোস্টের বিষয়ে গত ৬ নভেম্বর ইবাদুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ২৫(১) ও ২৭(১) ধারায় করা এ মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ২৫(১) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার বাদল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ মামলা করা হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে এগিয়ে এলে আর মামলা নয়: খসড়া সড়ক নিরাপত্তা আইনে ‘গুড সামারিটান’ সুরক্ষা

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মানবিক সহায়তাকারীর বিরুদ্ধে দুর্ঘটনাজনিত কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে না। এম…

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ
আইন ও অপরাধ

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্য…

এক রাতে মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসে আগুন, ঢাকায় আট ককটেল বিস্ফোরণ
আইন ও অপরাধ

এক রাতে মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসে আগুন, ঢাকায় আট ককটেল বিস্ফোরণ

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দেশের দুই প্রান্তে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় দুর্বৃত্তরা গভীর রাতে শ্রমিকবাহী এ…

আইন ও অপরাধ

টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে আবারও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে মানবপাচার চক্রের আস্তানায় আবারও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার হ্ন…