…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের সন্দেহ
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশে বাবুর লাশ পড়েছিল। আজ শনিবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বাবু শেখের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা সদরে। তাঁর বাবার নাম ইসলাম শেখ।

বাবু শেখের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন বলে তাঁরা জানেন। চার দিন আগে বাবু তাঁর স্ত্রীকে কাজে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

বাবু যাঁদের সঙ্গে কাজে যান, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল। একদিন পর তাঁদের একজন ফোন করে জানান, তানোরে বিদ্যুতায়িত হয়ে বাবুর মৃত্যু হয়েছে। লাশ মাঠের মধ্যেই পড়ে আছে।

এই খবর শুনে গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা তানোরে গিয়েছিলেন। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁরা বাবুর লাশের কোনো সন্ধান পাননি। পরে পুলিশকে তাঁরা নিজেদের ফোন নম্বর দিয়ে এসেছিলেন।

আজ সকালে পুলিশ ফোন করে বাবুর লাশ পাওয়ার কথা জানায়। পুলিশ তাঁদের ছবিও পাঠিয়েছে। ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে এটি বাবুরই মরদেহ।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, লাশের সুরতহাল প্রস্তুতের সময় শরীরে কোনো আঘাত বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে বলে জানান এসআই মাসুদ আলী। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে এগিয়ে এলে আর মামলা নয়: খসড়া সড়ক নিরাপত্তা আইনে ‘গুড সামারিটান’ সুরক্ষা

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মানবিক সহায়তাকারীর বিরুদ্ধে দুর্ঘটনাজনিত কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে না। এম…

আইন ও অপরাধ

মন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট শেয়ার করায় টাঙ্গাইলে বিএনপি নেতার ভাই গ্রেপ্তার

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও তার সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট শেয়…

এক রাতে মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসে আগুন, ঢাকায় আট ককটেল বিস্ফোরণ
আইন ও অপরাধ

এক রাতে মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসে আগুন, ঢাকায় আট ককটেল বিস্ফোরণ

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দেশের দুই প্রান্তে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় দুর্বৃত্তরা গভীর রাতে শ্রমিকবাহী এ…

আইন ও অপরাধ

টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে আবারও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে মানবপাচার চক্রের আস্তানায় আবারও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার হ্ন…