…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর একে একে পদত্যাগ করছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইতোমধ্যে ৩ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি নাগরিক অধিকার বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধীলনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এই দায়িত্বে থাকাকালে ধীলন প্রায় ৩০টি অঙ্গরাজ্য থেকে ভোটার নিবন্ধনের তালিকা সংগ্রহের ব্যর্থ প্রচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এই প্রচেষ্টাটি এমন সময়ে চালানো হয়েছিল যখন এই সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে।

একাধিক মার্কিন গণমাধ্যমে ধীলনের পদত্যাগপত্র প্রকাশ করেছে। অব্যাহতিপত্রে ধীলন বলেছেন, তিনি অক্টোবরেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং নির্বাচন পর্যন্ত নিজ পদে বহাল থাকতে সম্মত হয়েছিলেন।

শুক্রবার ব্ল্যাঞ্চ আরও জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেসও পদত্যাগ করেছেন।

কুইনোনেস এমন কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম তদারকি করছিলেন, যাদের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ ছিলো যে এই কর্মকর্তারা তাকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টা করেছিলেন।

ট্রাম্পের শাসনামলে বিচার বিভাগ এমন অনেক ব্যক্তির বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে, যাদের তিনি নিজের শত্রু বলে মনে করতেন। অভিযোগ আনতে অনিচ্ছুক বা অক্ষম হওয়ার কারণে বেশ কয়েকজন প্রসিকিউটরকে তাদের চাকরি হারাতে হয়েছে।

বিচার বিভাগের দায়ের করা একটি আলোচিত মামলায়, এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমিকে এপ্রিল মাসে অভিযুক্ত করা হয়। কোমির বিরুদ্ধে অভিযোগ—তিনি ইনস্টাগ্রামে সামুদ্রিক ঝিনুকের ছবি সম্বলিত একটি পোস্টের মাধ্যমে ট্রাম্পের জীবননাশের হুমকি দিয়েছিলেন।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

মানব মস্তিষ্কের কোষ নিয়ে ইঁদুরের শরীরে গবেষণা: স্ট্যানফোর্ডের পরীক্ষা নিয়ে নৈতিক বিতর্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি গবেষণাগারে ইঁদুরেরা তাদের খাঁচায় ছোটাছুটি করছে, যেমনটা ইঁদুরেরা করে থাকে। কিন্তু তাদের মস্তিষ্কের ভেতরে রয়েছে ল…

ট্রাম্পের হারের জন্য ফ্ল্যাভিও বলসোনারোকে দায়ী করলেন লুলা: ‘ও লোকটাই অলক্ষুণে’
আমেরিকা

ট্রাম্পের হারের জন্য ফ্ল্যাভিও বলসোনারোকে দায়ী করলেন লুলা: ‘ও লোকটাই অলক্ষুণে’

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয় হয়েছে। কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড …

আমেরিকা

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্গঠন করতে দেওয়া হবে না, কড়া বার্তা তেহরানের

মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে বিদ্যমান মার্কিন সামরিক স্থাপনাগুলো আর নতুন করে গড়ে তুলতে দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছে ইরান। একই সঙ্গে চলমান সংঘাতের জ…

আমেরিকা

ইরানের সঙ্গে যোগসূত্রের অভিযোগে কানাডার আট মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানি সংস্থাগুলোকে আর্থিক নিষেধাজ্ঞা এড়াতে সাহায্যের অভিযোগে কানাডার আটটি মুদ্রা বিনিময় ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।…