…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন — স্বামী, স্ত্রী ও তাঁদের আট মাস বয়সী শিশুসন্তান।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন শওকত হাসান লিখন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও ট্রাকটির চাপায় পড়ে।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখনের মৃত্যু হয়।

এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

আহত অন্যরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

জাতীয়

বিয়ের পর একসঙ্গে থাকার আগেই স্ত্রী মারা গেলে মোহর দিতে হবে কি? যা বলছে ইসলামি বিধান

স্বামীর জন্য স্ত্রীর মোহরানা আদায় করা ওয়াজিব। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, 'আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়ে…

ঝগড়ায় মা-বোনকে টেনে গালি কেন? পরীমনির ঘটনায় ফের উঠল পুরোনো প্রশ্ন
জাতীয়

ঝগড়ায় মা-বোনকে টেনে গালি কেন? পরীমনির ঘটনায় ফের উঠল পুরোনো প্রশ্ন

বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি গত ৫ নভেম্বর একটি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় …

জাতীয়

কপ৩১-এর আগে তুরস্কে তরুণ জলবায়ু সম্মেলনে অনড় বাংলাদেশের প্রতিনিধিরা

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-এর আগে তরুণদের ২১তম সম্মেলন (কই২১) অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের আনতালিয়ায়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে বৈশ্ব…