…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

পন্টিংয়ের রেকর্ড ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক কোহলি

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে আরেকটি মাইলফলক নামের পাশে যুক্ত করলেন বিরাট কোহলি। ভারতের এই ব্যাটিং তারকা নিউজিল্যান্ডের বিপক্ষে রিকি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন শনিবার।

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র এক রান করেই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেলেন কোহলি। ইনিংসে নিজের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হন ডানহাতি ব্যাটার।

ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ১৯৭১ রান করে এতদিন শীর্ষ আসনে ছিলেন পন্টিং। সাবেক ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকার ১৭৫০ রান করে এই তালিকায় তিনে।

তারপরে আছেন ১৫৬৮ রান করা কুমার সাঙ্গাকারা।

কোহলি অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। ৭ বলে ওই একটি বাউন্ডারি মেরে ৭ রানে জ্যাকব ডাফির বলে ইয়াংয়ের ক্যাচ হন।

ম্যাচে নিউজিল্যান্ড ১৩৪ রানে অলআউট হয়। এরপর ভারত রান তাড়া করতে নামে।

খেলা বিভাগের আরও খবর

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ডাবল সেঞ্চুরি হৃদয়ের, বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ইতিহাস
খেলা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ডাবল সেঞ্চুরি হৃদয়ের, বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ইতিহাস

মিরপুর টেস্টে বাজে শট খেলা নিয়ে তৈরি হওয়া সমালোচনাকেই শক্তিতে রূপ দিলেন তাওহীদ হৃদয়। সিলেট টেস্টে ধ্বংস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই …

খেলা

দোঞ্চিচের ৫৩ পয়েন্টে লেকার্সের জয়, ক্লিভল্যান্ডে হেরে ফিরলেন লেব্রন

লুকা দোঞ্চিচের ৫৩ পয়েন্টে লস অ্যাঞ্জেলেস লেকার্স এনবিএ কাপের গ্রুপ পর্বের ম্যাচে পোর্টল্যান্ডকে ১২৪-১১৮ পয়েন্টে হারিয়েছে। শুক্রবারের এই জয়ে লেকার্…

খেলা

নেইমারের বাবাকে বড় পদে নিয়োগ দিলো সান্তোস

সান্তোস তাদের নতুন প্রধান নির্বাহী হিসেবে নেইমার সিনিয়রকে অবিলম্বে নিয়োগ দিয়েছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী নেইমারের বাবা এই দায়িত্বে থাকবেন ডিসেম্ব…

খেলা

ফাইনালের মারামারিতে মলিনার শাস্তি কমলেও বহাল পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ হওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি পুনর্বিবেচনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্…