…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা, বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপর তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে, সকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন তাঁরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীও দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কনসার্ট ও শোভাযাত্রা: যানজটের শঙ্কায় সতর্ক ট্রাফিক পুলিশ
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কনসার্ট ও শোভাযাত্রা: যানজটের শঙ্কায় সতর্ক ট্রাফিক পুলিশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সং…

জাতীয়

‘৭ নভেম্বর না এলে রাজনীতি অন্য পথে যেত’: চট্টগ্রামে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানিয়ে শাহাদাত হোসেন

৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা না থাকলে বাংলাদেশের রাজনীতি অন্য পথে চলে যেতে পারত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহ…

জাতীয়

গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

জাতীয়

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন — স্বামী, স্ত্র…