ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এই হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১ হাজার ৬৭৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হিসাবে উল্লেখ করা হয়েছে।
একই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।




