…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আতাউল মালিথা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে আতাউল মালিথা ও তাঁর বড় ভাই তোফাজ্জেল মালিথার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বেলা ২টার দিকে বাড়ির পেছনে জমির সীমানা ও আইল নির্ধারণ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

এ সময় তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, 'জমি নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এলাকার বাইরে থাকায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারিনি।'

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমির সীমানা ও আইল নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে সনি আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।…

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
আইন ও অপরাধ

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের ভেতরে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও চারজন নারীসহ…

আইন ও অপরাধ

মানিকগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা লুট

মানিকগঞ্জের শিবালয়ে এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের ম…

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি
আইন ও অপরাধ

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি

শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৌফিকের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি।…