…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

অভিষেকের বাড়ির সামনে সংঘর্ষ নিয়ে বিজেপিকে দায়ী করলেন মমতা, ‘বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালান’

নিজস্ব প্রতিবেদক

বিজেপির বিরুদ্ধে গুন্ডামি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বুলডোজার চালাতে হলে তাদের ওপর দিয়েই চালাতে হবে।

শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে সংঘটিত সংঘর্ষের ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করে এই মন্তব্য করেন তিনি।

দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পরপর দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে।

মমতার অভিযোগ, কালীপূজা ও দীপাবলির কয়েক ঘণ্টা আগে শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। এতে ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেল অবৈধভাবে প্রধান সড়কের ওপর নির্মাণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। পুরোনো পূজার অনুমতি বাতিল করে নতুন পূজার আয়োজনের অনুমতি দেওয়ার জন্যও কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে মমতা বলেন, ‘এটি আমাদের এলাকা। এই পথ দিয়ে মা কালীর অনেক শোভাযাত্রা যায়। আপনারা কেন এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার অনুমতি বাতিল করেছেন, অথচ নতুন পূজার আয়োজনের অনুমতি দিচ্ছেন। গত রাতেও স্থানীয় ক্লাবগুলোকে কার্যক্রম চালাতে বাধা দিয়েছেন। আমরা ইন্ডিয়া জোটের অংশ, আর এ কারণেই তাদের এত ক্ষোভ।’

বিজেপির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘এখানে চরম গুন্ডামি চলছে। রাত ২টা বা ৩টার দিকে লোকজন এসে হাজির হচ্ছে। বুলডোজার চালানোর সাহস থাকলে আমাদের ওপর চালান। রাত ৩টায় গুন্ডাদের দল নিয়ে কালীপূজায় হামলা করতে আসছেন কেন? আমরা এখানে দলীয় কাজ করছি, আর আপনারা তা বাধাগ্রস্ত করতে আসছেন।’

কালীপূজা ও দীপাবলির প্রাক্কালে ঘটে যাওয়া এই সংঘর্ষ ঘিরে কালীঘাট এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখছে।

রাজনীতি বিভাগের আরও খবর

জিয়াউর রহমান নায়ক হিসেবেই থাকবেন, তাঁকে খলনায়ক বানানো যাবে না: জ্বালানিমন্ত্রী
রাজনীতি

জিয়াউর রহমান নায়ক হিসেবেই থাকবেন, তাঁকে খলনায়ক বানানো যাবে না: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের ইতিহাস যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বর থাকবে। জিয়াউর রহমান একজন নায়ক…

রাজনীতি

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

সরকারি কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামো এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নতুন করে পর্যালোচনার উদ্দেশ্যে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। …

রাজনীতি

‘চব্বিশ আমাদের’ বলে মালিকানা দাবি করলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের আন্দোলনকে কেউ যদি শুধু নিজেদের একক অর্জন বা দাবি বলে মনে করেন, তবে তার সুফল বা জুলাইয়ের চেতনা দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্…

৭ নভেম্বর ও জুলাই অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

৭ নভেম্বর ও জুলাই অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান — কোনোটিরই একক মালিকানা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত…