…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জিয়াউর রহমান নায়ক হিসেবেই থাকবেন, তাঁকে খলনায়ক বানানো যাবে না: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান নায়ক হিসেবেই থাকবেন, তাঁকে খলনায়ক বানানো যাবে না: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের ইতিহাস যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বর থাকবে। জিয়াউর রহমান একজন নায়ক হিসেবেই থাকবেন। তাঁকে খলনায়ক বানানো যাবে না।

আজ শনিবার সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদ মোশাররফ ১৫ আগস্টেও খলনায়ক ছিলেন, আবার ৭ নভেম্বরও খলনায়ক ছিলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করতেন। সেখানে আওয়ামী লীগও ছিল, জামায়াতে ইসলামীও ছিল।

মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারপরও জিয়াউর রহমান তাদের অনুমতি দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণ দেশের মানুষকে স্বাধীন করেনি, স্বাধীন করেছে এ দেশের সাধারণ মানুষ।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বিকেলে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

সরকারি কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামো এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নতুন করে পর্যালোচনার উদ্দেশ্যে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। …

রাজনীতি

‘চব্বিশ আমাদের’ বলে মালিকানা দাবি করলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের আন্দোলনকে কেউ যদি শুধু নিজেদের একক অর্জন বা দাবি বলে মনে করেন, তবে তার সুফল বা জুলাইয়ের চেতনা দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্…

রাজনীতি

অভিষেকের বাড়ির সামনে সংঘর্ষ নিয়ে বিজেপিকে দায়ী করলেন মমতা, ‘বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালান’

বিজেপির বিরুদ্ধে গুন্ডামি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বুলডোজার চালাতে হলে তাদের ওপর দিয়েই …

৭ নভেম্বর ও জুলাই অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

৭ নভেম্বর ও জুলাই অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান — কোনোটিরই একক মালিকানা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত…