জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন

জাপানের মধ্যাঞ্চলে রোববার ভোরে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি) প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৫.৭ বলে জানিয়েছে।
জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
আইচি প্রিফেকচারের আশপাশের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে।
মূল ভূমিকম্পের পর ছোট ছোট আফটারশকও অনুভূত হয়েছে।




