ব্রুকলিনে জগারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিউইয়র্কের ব্রুকলিনে এক নারী জগারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার হাতকড়া পরা অবস্থায় সায়েদ মোহাসিবকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
লাল ভ্যান ডাচ জ্যাকেট, কালো টপ ও জিনস পরা মোহাসিবকে পুলিশের পাহারায় নিয়ে যাওয়ার সময় তার মুখে তেমন কোনো ভাবান্তর দেখা যায়নি।
গত ৩০ অক্টোবর ব্রুকলিনের জলাধারের পাশ দিয়ে জগিং করার সময় কেটি সুয়ারেজকে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় তার মৃত্যু হয়।
নিউইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, মোহাসিব পুলিশকে বলেছেন, রক্তে ভেজা অবস্থায় তার ঘুম ভেঙেছিল এবং হামলার কিছুই তার মনে নেই। ছুরিটি তিনি আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলেন বলেও জানান তিনি।
মোহাসিব সংক্ষিপ্ত সময়ের জন্য নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কাজ করেছিলেন। এরপর তিনি মেরিন কোরে যোগ দেন, তবে সেখানে তাকে চাকরির অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়।
এই ঘটনায় মোহাসিবের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার ছবি প্রকাশিত হয়েছে।




