…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ২, সড়ক অবরোধে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। সংঘর্ষের পর এক পক্ষের লোকজন ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তর উপজেলার হেঁয়াকো বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতরা হলেন—স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। এ সময় ছুরিকাঘাতে উভয় পক্ষের একজন করে আহত হন। তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংঘর্ষের পর এক পক্ষের লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সময় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।

ওসি বিপুল চন্দ্র দে জানান, পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

দায়িত্ব সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত: চট্টগ্রামে হামিদুর রহমান আযাদ

দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্…

রাজনীতি

‘চাঁদাবাজ-মাফিয়াদের হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ’, চট্টগ্রামে মার্চ ফর ইনসাফে ইনকিলাব মঞ্চ

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাফিয়াদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।…

রাজনীতি

আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না, ফটিকছড়িতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম: স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…

রাজনীতি

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নগর সরকারের বিকল্প নেই, সেমিনারে বললেন চসিক প্রশাসক শাহাদাত হোসেন

চট্টগ্রামকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে নগর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্র…