…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সকাল ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও ঢাকা-টাঙ্গাইল বা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কোনো আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান কিংবা অবরোধের খবর পাওয়া যায়নি। বরং বিভিন্ন কারখানার শ্রমিকদের দলবেঁধে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। এতে শিল্পাঞ্চলে আপাতত স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসার চিত্র দেখা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন এসআরবি মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি এবং একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এসব ঘটনায় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। কয়েকজনকে আটকও করা হয়।

শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণা করে। এ ছাড়া আন্দোলন চলাকালে মুঠোফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিক আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

গাজীপুরের শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে টানা ছয় দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকেরা। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মহাসড়কগুলোতেও যান চলাচল ছিল স্বাভাবিক।

এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার সকালে শ্রমিকেরা কর্মস্থলে ফেরায় শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসার চিত্র দেখা গেছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখন্ড বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় ব…

সুন্দরবনের পাশে ঠোটা গ্রামে পড়ালেখা ছেড়ে নদীতে নামে শিশুরা
জাতীয়

সুন্দরবনের পাশে ঠোটা গ্রামে পড়ালেখা ছেড়ে নদীতে নামে শিশুরা

সুন্দরবন-লাগোয়া বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোলের ঠোটা গ্রামের প্রায় সব পরিবারই নদী আর বনে মাছ-কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। এই গ্রামে শিক্ষা…

জাতীয়

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত তিনজন

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।…

যে ১০ আমলে আল্লাহ বেশি খুশি হন
জাতীয়

যে ১০ আমলে আল্লাহ বেশি খুশি হন

পৃথিবীর জীবনে মানুষ কতভাবেই না অন্যকে খুশি করার চেষ্টা করে। কখনো সম্পদ ব্যয় করে, কখনো নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, আবার কখনো প্রিয় মানুষের মন রক্ষায…