…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চলমান অটোরিকশার নিবন্ধন ছাড়া নতুন ই-অটোরিকশা নামাতে দেওয়া হবে না, হুঁশিয়ারি মালিক-শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

দেশে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলমান ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

নিবন্ধন, লাইসেন্স ও জীবিকা রক্ষাসহ আট দফা দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা ছাড়াও শত শত অটোরিকশার মালিক ও চালক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা উচ্ছেদ নয়, বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান। চলমান অটোরিকশাগুলোকে নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকার রাজস্ব পাবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং লাখো পরিবারের জীবিকা সুরক্ষিত হবে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি এসএম আবু বকর বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থের বিনিময়ে সরকার নতুন করে ই-অটোরিকশা নামানোর পরিকল্পনা করছে। এতে রাজধানীতে যানজট আরও বাড়বে।

তিনি বলেন, সরকার ই-অটোরিকশার অনুমোদন দিক, তাতে তাদের আপত্তি নেই। তবে এর আগে বর্তমানে চলমান অটোরিকশাগুলোর নিবন্ধন দিতে হবে।

এসএম আবু বকর বলেন, চলমান অটোরিকশার ওপর লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করছেন। অথচ একটি গোষ্ঠী এসব অটোরিকশা বন্ধের পাঁয়তারা করছে।

তিনি বলেন, আমরাও নিবন্ধনের আওতায় আসতে চাই। সরকার নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন নিতে আমরা রাজি। কিন্তু চলমান অটোরিকশা বন্ধ করে নতুন ই-অটোরিকশা রাস্তায় নামাতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এ সময় সরকারের কাছে তারা আট দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে চলমান অটোরিকশার সড়কে চলাচলের অনুমতি ও লাইসেন্স বা কিউআর কোড প্রদান, বৈধ বিদ্যুৎ সংযোগধারী মালিকদের বিনা কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং চালকদের প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের আওতায় আনা।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযথা হয়রানি ও ডাম্পিং বন্ধ করা, বিদ্যুৎসাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি সহজলভ্য করা, ভিআইপি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ইউটার্নের ব্যবস্থা করা এবং নিবন্ধন ফি ও কর যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণ করা।

মানববন্ধন থেকে মালিক-শ্রমিক নেতারা চলমান অটোরিকশার নিবন্ধনের দাবি পুনর্ব্যক্ত করেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ সোফি

তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি। বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ প…

ভুল আলমাসকে ধরে এক বছর কারাভোগ, অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের
জাতীয়

ভুল আলমাসকে ধরে এক বছর কারাভোগ, অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের

নামের মিলের কারণে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করে এক বছর কারাগারে রাখার ঘটনায় নির্দোষ মো. আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৮ ন…

জাতীয়

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন থেকে পৃথক করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলা বিভক্তকরণের উদ্যোগের প্রতিবাদে শুরু হওয়া…

জাতীয়

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি ঘিরে উদ্বেগ, শর্ত নিয়ে আপত্তি বিশেষজ্ঞদের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টি…