…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নিখোঁজের দুই দিন পর বিষখালী নদীতে ভাসমান অবস্থায় মিলল শিশু ইহানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

বরগুনায় পরিবারের সদস্যদের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়া আট বছরের শিশু মো. ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর রোববার (৮ নভেম্বর) সকালে নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের আমতলা এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

নিহত ইহান বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার বাসিন্দা মো. নজির হোসেনের ছেলে।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হয় ইহান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বড়ইতলা ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীর তীরে ঘুরতে যায় ইহান। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। এ সময় নদীর তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হয় শিশুটি।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালান। তবে ওই সময় ইহানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের দুই দিন পর রোববার সকালে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আমতলা এলাকার নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ শিশু ইহানের বলে শনাক্ত করা হয়।

ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। উদ্ধার করা মরদেহটি নিখোঁজ শিশু ইহানের। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

জাতীয় বিভাগের আরও খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত বাংলাদেশি, শোক জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত বাংলাদেশি, শোক জানালেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

জাতীয়

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ সোফি

তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি। বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ প…

জাতীয়

চলমান অটোরিকশার নিবন্ধন ছাড়া নতুন ই-অটোরিকশা নামাতে দেওয়া হবে না, হুঁশিয়ারি মালিক-শ্রমিকদের

দেশে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলমান ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচ…

জাতীয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।…