…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত বাংলাদেশি, শোক জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত বাংলাদেশি, শোক জানালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

একইসঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নিখোঁজের দুই দিন পর বিষখালী নদীতে ভাসমান অবস্থায় মিলল শিশু ইহানের মরদেহ

বরগুনায় পরিবারের সদস্যদের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়া আট বছরের শিশু মো. ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর …

জাতীয়

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ সোফি

তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি। বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ প…

জাতীয়

চলমান অটোরিকশার নিবন্ধন ছাড়া নতুন ই-অটোরিকশা নামাতে দেওয়া হবে না, হুঁশিয়ারি মালিক-শ্রমিকদের

দেশে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলমান ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচ…

জাতীয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য ৫০ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।…