…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

অনলাইন জুয়ার ভয়াবহতা রোধে পল্লবীতে আলোচনা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
অনলাইন জুয়ার ভয়াবহতা রোধে পল্লবীতে আলোচনা ও লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মকে অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং জুয়ার আসক্তি থেকে দূরে রাখতে রাজধানীর পল্লবীতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ পল্লবী থানা শাখা। শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে অনলাইন জুয়ার সামাজিক, পারিবারিক, মানসিক ও আর্থিক ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অনলাইন জুয়ার সহজলভ্যতা এবং অল্প সময়ে অধিক অর্থ উপার্জনের প্রলোভন তরুণদের একটি অংশকে এ বিপজ্জনক আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। ফলে অনেকে আর্থিক ক্ষতির পাশাপাশি ঋণগ্রস্ততা, মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তির শিকার হচ্ছেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত হওয়া সম্ভব হচ্ছে। নানা প্রলোভন ও বিজ্ঞাপনের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করা হচ্ছে। শুরুতে বিনোদন কিংবা সহজে অর্থ উপার্জনের মাধ্যম মনে হলেও একপর্যায়ে এটি ভয়াবহ আসক্তিতে রূপ নিতে পারে।

অনলাইন জুয়ার কারণে একজন তরুণের শিক্ষাজীবন, কর্মজীবন, সামাজিক সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে বলে উল্লেখ করেন বক্তারা।

তারা আরও বলেন, অনলাইন জুয়ার প্রভাব কেবল একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। জুয়ায় অর্থ হারিয়ে অনেকেই পরিবার ও স্বজনদের কাছে ঋণ করেন, মিথ্যার আশ্রয় নেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকেন।

এ পরিস্থিতি থেকে তরুণদের রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বক্তারা। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বই পড়া এবং স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয় করেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও পল্লবী থানা শাখার সভাপতি তাহমিদ আরেফিন সাজিদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাসানুজ্জামান (সুবির), পল্লবী থানা শাখার কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. ইরাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক খো. রাশেদুল ইসলাম রোহান, জ্যেষ্ঠ সদস্য মুনতাসির আফনান ও শাহরিয়ার সামি, সিদরা সাওম, সাফওয়ান হক ফরিদ, মো. ঈমন হোসেন, আশিকুর রহমান (আশিক), সোলাইমান রহমান মামুন, মো. হামিম হোসেনসহ শাখার অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যরা অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। পরে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে অনলাইন জুয়ার ঝুঁকি, এর আর্থিক ও সামাজিক ক্ষতি এবং এ ধরনের আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মনে করেন, তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার এবং সুস্থ বিনোদনের চর্চা বাড়ানো গেলে অনলাইন জুয়ার বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সমাপনী বক্তব্যে তাহমিদ আরেফিন সাজিদ বলেন, তরুণ সমাজকে অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করতে সচেতনতা তৈরির বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ পল্লবী থানা শাখা ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা এবং মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় বিভাগের আরও খবর

সন্ধ্যা নামলেই রাজধানীতে ককটেল আতঙ্ক, মিরপুরে বাসে আগুন
জাতীয়

সন্ধ্যা নামলেই রাজধানীতে ককটেল আতঙ্ক, মিরপুরে বাসে আগুন

সন্ধ্যা নামলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটছে ককটেল বিস্ফোরণ। কখনো চলন্ত মোটরসাইকেলে এসে, কখনো ফ্লাইওভারের ওপর থেকে, আবার কখনো আড়াল কিংবা নির্জন স্থান…

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত বাংলাদেশি, শোক জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত বাংলাদেশি, শোক জানালেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

জাতীয়

নিখোঁজের দুই দিন পর বিষখালী নদীতে ভাসমান অবস্থায় মিলল শিশু ইহানের মরদেহ

বরগুনায় পরিবারের সদস্যদের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়া আট বছরের শিশু মো. ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর …

জাতীয়

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ সোফি

তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি। বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ প…