…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট নিরসন ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের পাশাপাশি রাখাইন অঞ্চলের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গেও বাংলাদেশ সরকার যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে নীতি গবেষণা কেন্দ্র এ সংলাপের আয়োজন করে। সংলাপের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি মূলত একটি গভীর রাজনৈতিক ইস্যু। তাই এর সমাধানে জাতীয় ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও সর্বস্তরের সম্পৃক্ততা অপরিহার্য।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় রাজনৈতিক ঐকমত্য গঠন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইস্যুটিকে সক্রিয় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে ‘হোল অব গভর্নমেন্ট’ অ্যাপ্রোচ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে জাতীয় কৌশল প্রণয়ন কমিটি কাজ করছে বলে জানান তিনি।

রাখাইনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শামা ওবায়েদ বলেন, শুধু প্রথাগত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। রাখাইনের বর্তমান রাজনৈতিক ও ভূখণ্ডগত বাস্তবতার কারণে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় নিয়ন্ত্রক শক্তি আরাকান আর্মির সঙ্গেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে।

একই সঙ্গে চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোর মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের এ প্রক্রিয়ায় যুক্ত করার জোর তৎপরতা চলছে বলে জানান তিনি।

রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা অবস্থান করায় কক্সবাজারসহ স্থানীয় জনগোষ্ঠী মারাত্মক অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার, শরণার্থী শিবিরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্ব এবং বাংলাদেশি জেলেদের আটকের মতো ঘটনা এ সংকটকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ করে তুলেছে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ ও নতুন নতুন শরণার্থী সংকটের মধ্যেও আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সমস্যাকে সক্রিয় ও অগ্রাধিকার তালিকায় রাখতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংলাপে আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, অধ্যাপক ড. মাহবুবুল হক এবং নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শাকিল আহমেদ।

জাতীয় বিভাগের আরও খবর

রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
জাতীয়

রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি সহজীকরণ, সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারমূল্…

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের দায়িত্ব নিলেন সাবিনে লাউবার
জাতীয়

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের দায়িত্ব নিলেন সাবিনে লাউবার

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের বাংলাদেশ মিশনের নতুন প্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার দায়িত্ব নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়…

প্রিন্টিং মেশিনের আড়ালে জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত
জাতীয়

প্রিন্টিং মেশিনের আড়ালে জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি শনাক্ত

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল একটি পণ্যবাহী কনটেইনার। তবে কাস্টমসের তল্লাশিতে ঘোষিত পণ্যের পরিবর্তে পাওয়া গেছে বিপ…

সন্ধ্যা নামলেই ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী
জাতীয়

সন্ধ্যা নামলেই ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী

সন্ধ্যা নামলেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চলন্ত মোটরসাইকেল, ফ্লাইওভার, আবার কখনো আড়াল কিংবা নির্জন স্থান থেকে …