…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সোমবার শুরু অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সোমবার শুরু অধিবেশন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও কমিটির সদস্য তারেক রহমান।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া বৈঠকে অংশ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।

সোমবার শুরু হচ্ছে সংসদ অধিবেশন। অধিবেশনের আগের দিন অনুষ্ঠিত হলো কার্য উপদেষ্টা কমিটির এই বৈঠক।

বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকার ও বিরোধী পক্ষের শীর্ষ নেতারা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, সংবিধান সংস্কার নিয়ে উত্তাপের আভাস
রাজনীতি

সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, সংবিধান সংস্কার নিয়ে উত্তাপের আভাস

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশনে ৬টি বিল নিয়ে আলোচনা হতে পারে, এর মধ্যে দুই-তিনটি পাসও হতে…

চালের মজুত সন্তোষজনক, আমদানির ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থেই: খাদ্যমন্ত্রী
রাজনীতি

চালের মজুত সন্তোষজনক, আমদানির ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থেই: খাদ্যমন্ত্রী

খাদ্যনিরাপত্তার স্বার্থেই বিভিন্ন দেশের সঙ্গে চাল আমদানির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দেশে চালের সরব…

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, সদস্য সচিব আবুল কালাম আজাদকে অব্যাহতি
রাজনীতি

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, সদস্য সচিব আবুল কালাম আজাদকে অব্যাহতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বা…