…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে

নিজস্ব প্রতিবেদক

মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিফকাহ চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বলা হয়, বাদী এর আগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সিএমএম আদালতে একটি মামলা করেন। এ ছাড়া হুমকি-ধমকির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(সি) ধারায় আরেকটি মামলা দায়ের করেন তিনি।

আরজি অনুযায়ী, ওই মামলাগুলো দায়েরের পর আসামি প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর থেকে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। একই সঙ্গে তিনি বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

আরজিতে আরও বলা হয়, গত ৭ নভেম্বর আসামি তানজিন তিশা বাদীর মেসেঞ্জারে কল দিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। ওই কলে তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশা তার পেজ থেকে বাদীর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে আপলোড করেন। সেখানে আসামি দাবি করেন, বাদী এক নারীকে চুম্বন করছেন। এ ছাড়া সেখানে দুজন নাবালক শিশুর ছবিও প্রকাশ করেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি জানতে পেরে বাদী আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর পরও তিশা ওই ছবিগুলো সরাননি এবং কটূক্তি, মানহানি ও আরও ছবি প্রকাশের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করা হয়। তাই বাদী বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন আদালত। এ বিষয়ে আসামিপক্ষের এখন পর্যন্ত কোনো বক্তব্য জানা যায়নি।

তানজিন তিশা দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সম্প্রতি বাদীর সঙ্গে তাঁর বিরোধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছিল। এবার মানহানির মামলা হওয়ায় বিষয়টি আদালতের গণ্ডিতে গড়াল।

বিনোদন বিভাগের আরও খবর

তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে
বিনোদন

তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গাইবেন ঢাকা ও চট্টগ্রামে

তিন বছর পর আবার বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। এবার শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও গান শোনাবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠা…

টিস্যু কোম্পানির চেয়ে চাঁদের কাছ থেকে বেশি স্পনসর পাই: তাহসান খান
বিনোদন

টিস্যু কোম্পানির চেয়ে চাঁদের কাছ থেকে বেশি স্পনসর পাই: তাহসান খান

গান শুনে বাংলাদেশের অর্ধেক ছেলে-মেয়ে প্রেমে পড়ে, আর বাকি অর্ধেক ছ্যাঁকা খায়—এমন একজন মানুষ এবার হাজির হয়েছেন রসালাপে। তিনি গায়ক ও অভিনেতা তাহসান …

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন ব্রুকস নেইডার
বিনোদন

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন ব্রুকস নেইডার

সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে স্বচ্ছ পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী ও মডেল ব্রুকস নেইডার। ২৯ বছর বয়সী এই তারকা কালো-সাদা ধাতব আভার স্বচ্ছ …

বিনোদন

ক্যানভাসে ১৬ নদীর গল্প: ‘নদীলিপি’তে নদী বাঁচানোর শিল্পিত আহ্বান

নদী শুধু জলপ্রবাহ নয়, নদী মানুষের স্মৃতি, জীবন ও সভ্যতার নীরব সাক্ষী। কোথাও নদীর বুকে ভেসে বেড়ানো পুরোনো স্টিমার, লঞ্চ ও নৌকার স্মৃতি, কোথাও বাউলের …