…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জরুরি বার্তায় বলা হয়, কোনো ভুক্তভোগী অভিযোগ না করা সত্ত্বেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম অর্থাৎ ফেসবুকে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির কতিপয় সদস্যের কার্যক্রম নিয়ে অভিযোগ ওঠায় ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সনের টাউট উচ্ছেদ কমিটির কার্যক্রম সুষ্ঠু তদন্তের স্বার্থে বিলুপ্ত ঘোষণা করা হলো।

অভিযোগের বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়াকে প্রধান করে, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর (অ্যানী) এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আদনান রহমানের সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান বলেন, টাউট উচ্ছেদ কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠায় টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, কমিটি আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে। প্রতিবেদনে যদি দেখা যায় কেউ অভিযুক্ত, তাকে বাদ দিয়ে পুনরায় কমিটি গঠন করা হবে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্তদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর
আইন ও অপরাধ

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ ডিসেম্বর

এক যুগের বেশি সময় আগে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যাসহ ডাকাতির মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযো…

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
আইন ও অপরাধ

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের ভেতরে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও চারজন নারীসহ…

আইন ও অপরাধ

ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘট…

আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলায় তৃতীয় দফার রিমান্ড শেষে কারাগারে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর ঘনিষ্ঠ ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃ…