…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ছয়জনকে পাঁচ মাসের সাজা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন সাইফুজ্জামানের স্ত্রী রুকমিনা জামান, এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম। অর্থঋণ আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ব্যাংকের আইনজীবী আজ রোববার ঋণখেলাপিদের সাজা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনকে পাঁচ মাস করে সাজা দেন।

সাজাপ্রাপ্তরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত সূত্র জানায়, সাবেক মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করা হয়নি। এ কারণে ২০২৫ সালে ব্যাংক আদালতে অর্থ মামলা করে।

সেই মামলায় চলতি বছরের ১ ডিসেম্বর ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিক্রি জারি করে আদালত। ৬০ দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ না করায় পাওনা টাকা আদায়ে গত জুলাই মাসে অর্থঋণ জারি মামলা দায়ের করে ব্যাংক।

ঋণের বিপরীতে বন্ধকী সম্পদ না থাকায় নিলামে বিক্রি করে টাকা আদায় করা সম্ভব হয়নি। ছয় ঋণখেলাপি টাকা পরিশোধে আগ্রহী নন বলে দাবি করে তাঁদের সাজা দিতে আদালতে আবেদন করে ব্যাংক।

রোববার শুনানি শেষে আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ৩৪ ধারায় তাঁদের প্রত্যেককে পাঁচ মাস করে সাজার আদেশ দেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কর্ণফুলীতে জমি ভাড়া বিরোধে কারখানায় হামলা-লুটপাট, গেট কেটে ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর
আইন ও অপরাধ

কর্ণফুলীতে জমি ভাড়া বিরোধে কারখানায় হামলা-লুটপাট, গেট কেটে ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি ভাড়া নিয়ে বিরোধের জেরে একটি কারখানায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ …

দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে তরুণীকে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস
আইন ও অপরাধ

দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে তরুণীকে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার মোহাম্মদনগরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করা ২২ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। জাতী…

চট্টগ্রামে একদিনের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ১৫৪ জন
আইন ও অপরাধ

চট্টগ্রামে একদিনের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ১৫৪ জন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৫৪ জনক…

আইন ও অপরাধ

রাজধানীজুড়ে এক রাতে সিরিজ ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন; আটক ৩

রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটেছে। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধ…