…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে তরুণীকে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে তরুণীকে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার মোহাম্মদনগরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করা ২২ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রতিবেশীর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে বায়েজিদ থানার মোহাম্মদনগরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোহাম্মদনগরের ওই তরুণী ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করছেন জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন এক প্রতিবেশী। স্থানীয়রা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় জরুরি সহায়তা চান তিনি।

খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত বায়েজিদ ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ওই তরুণীকে জীবিত উদ্ধার করে।

উদ্ধার অভিযানে ৯৯৯-এর কলটেকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফাহিম শিকদার। উদ্ধারকাজের সমন্বয় করেন ফায়ার ডিসপ্যাচার ও ফায়ার ফাইটার মো. আল আমিন।

ফায়ার ফাইটার মো. আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কর্ণফুলীতে জমি ভাড়া বিরোধে কারখানায় হামলা-লুটপাট, গেট কেটে ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর
আইন ও অপরাধ

কর্ণফুলীতে জমি ভাড়া বিরোধে কারখানায় হামলা-লুটপাট, গেট কেটে ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি ভাড়া নিয়ে বিরোধের জেরে একটি কারখানায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ …

আইন ও অপরাধ

ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ছয়জনকে পাঁচ মাসের সাজা

চট্টগ্রামে ২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোবব…

চট্টগ্রামে একদিনের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ১৫৪ জন
আইন ও অপরাধ

চট্টগ্রামে একদিনের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ১৫৪ জন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৫৪ জনক…

আইন ও অপরাধ

রাজধানীজুড়ে এক রাতে সিরিজ ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন; আটক ৩

রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটেছে। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধ…