…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিস্ফোরণ, সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আটকরা হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের নাজমুল সাদ (৩৩)।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে উদ্ধার আলামত দেখে মনে হচ্ছে সেগুলো চকলেট বোমার মতো কিছু একটা।

ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয় থেকে সাতটি স্থানে আট থেকে নয়টি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি বলেন, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনাস্থলে কিছু খোসা পাওয়া গেছে, যা খুব একটা বিপজ্জনক হওয়ার মতো উপাদানে তৈরি নয়। সম্ভবত আতঙ্ক সৃষ্টির জন্য এটি করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি।

প্রত্যক্ষদর্শী শাহরিয়ার মোস্তাক দিদার জানান, শিক্ষার্থীরা টিএসসি এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে আটক করেন।

তিনি আরও বলেন, আটকের পর ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাঁদের মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা প্রকাশ, ২২ নভেম্বর শুরু জেলা পর্যায়ের খেলা

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭ আয়োজনের বিস্তারিত নীতিমালা (বাইলজ) প্রকাশ করা হয়েছে।…

শিক্ষা

কারিগরি ত্রুটির ভোগান্তি, এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ল

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে…

শিক্ষা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখের বেশি আবেদন, ফল ২৭ নভেম্বর

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি…

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সোমবার উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা ডেকেছে …