…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সোমবার উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেবেন।

সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি ও সমন্বিতভাবে পরীক্ষা আয়োজনের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আলোচনার বিষয়বস্তু, ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, গৃহীত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন।

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ইউজিসির ষষ্ঠ তলার সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত ও ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা জানানো হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার শিক্ষার্থীর, ফল ২৩ নভেম্বর
শিক্ষা

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার শিক্ষার্থীর, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১…

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিস্ফোরণ, সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাতে পুলিশ …

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান এমপি মানিকের
শিক্ষা

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান এমপি মানিকের

চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন…

র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
শিক্ষা

র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

র‍্যাগিংয়ের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ম…