…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান এমপি মানিকের

নিজস্ব প্রতিবেদক
ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান এমপি মানিকের
ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক, জুনিয়র ও এসএসসি পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা উন্নত সমাজ বিনির্মাণের অন্যতম শর্ত।

শিক্ষার্থীদের জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে বলে তিনি উল্লেখ করেন। লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে জীবনে সফলতা অর্জন সম্ভব।

এ সময় শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রত্যাশা ও সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাহিদা সুলতানা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী অথৈয় দাস তিথি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বিনতে আহমেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অধরা রানী দাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাথমিক, জুনিয়র ও এসএসসি পর্যায়ে মোট ১১ জন বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সোমবার উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা ডেকেছে …

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার শিক্ষার্থীর, ফল ২৩ নভেম্বর
শিক্ষা

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার শিক্ষার্থীর, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১…

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিস্ফোরণ, সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাতে পুলিশ …

র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
শিক্ষা

র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

র‍্যাগিংয়ের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ম…