…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার শিক্ষার্থীর, ফল ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার শিক্ষার্থীর, ফল ২৩ নভেম্বর
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি পত্রের ফল চ্যালেঞ্জ করেছেন।

আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়। পরদিন ১ নভেম্বর থেকে খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন নেওয়া শুরু হয়।

আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল শনিবার (৭ নভেম্বর)। তবে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সার্ভারজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় একদিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, এবার ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

তিনি জানান, সময় কম থাকলেও নির্ধারিত ২৩ নভেম্বরই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।

গত বছরের সঙ্গে তুলনা করলে এবার আবেদনের সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে ২০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী ৩৬ হাজার ২০৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন।

পরে ২০২৫ সালে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয় বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৯২ শতাংশ।

পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৭ হাজার ৫১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৯৪৪ জন অকৃতকার্য হন। পাসের হার কম হওয়ায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন বেশি পড়েছে বলে মনে করা হচ্ছে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সোমবার উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা ডেকেছে …

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিস্ফোরণ, সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাতে পুলিশ …

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান এমপি মানিকের
শিক্ষা

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান এমপি মানিকের

চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন…

র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
শিক্ষা

র‍্যাগিং করলে ছাত্রত্ব বাতিলসহ আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

র‍্যাগিংয়ের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ম…