…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার: প্রথম বর্ষপূর্তি উদযাপন করল ইনোভার

নিজস্ব প্রতিবেদক

আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করল। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তুলেছে। একই সময়ে দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক গড়ে বাজারে নিজেদের উপস্থিতি ও বিতরণ সক্ষমতা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

শেখ জসিম উদ্দিন বলেন, “ইনোভার-এর এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগতমানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা।”

তিনি আরও বলেন, অংশীদারদের কথা মাথায় রেখে রুচিশীল পণ্য তৈরিতে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ জন্য কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

“আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমাদের প্রত্যাশা, ইনোভার-এর পণ্য দেশের প্রতিটি প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাবে,” বলেন শেখ জসিম উদ্দিন।

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, “ইনোভার-এর প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগতমান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।

“আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, সেই পণ্যের সার্ভিসও নিশ্চিত করা। এ জন্য আমাদের রয়েছে দক্ষ সার্ভিস টিম, যারা দেশের যেকোনো প্রান্তে ভোক্তাদের প্রয়োজনের ভিত্তিতে সেবা নিশ্চিত করে থাকে,” বলেন মাসুদ আল আমিন রাজিব।

তিনি আরও বলেন, গ্রাহকের আস্থা অর্জন, পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সালসহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

“ডিজাইনড ফর নাউ” মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে যাত্রা শুরু করা ইনোভারের পণ্যসম্ভারে বর্তমানে রয়েছে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন পণ্য।

বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি পণ্যের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা পূরণে ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে পণ্যের বৈচিত্র্যকরণ ও পরিসর সম্প্রসারণ করছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি
অর্থনীতি ও ব্যবসা

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি

রাজধানীর জনপ্রিয় কয়েকটি বিপণিবিতান বা শপিং মলে একসময় দোকান খোলার আগেই কিছুসংখ্যক ক্রেতাকে এসে অপেক্ষা করতে দেখা যেত। সেদিন আর নেই। মূল্যস্ফীতির চাপ…

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা
অর্থনীতি ও ব্যবসা

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা

দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়…

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে
অর্থনীতি ও ব্যবসা

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে

স্বল্প খরচে কৃষিপণ্যসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয়েছিল ১২৫টি লাগেজ ভ্যান। কিন্তু কৃষক ও ব…

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অর্থনীতি ও ব্যবসা

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে নিয়ম মেনে টাকা জমা রাখার প…