মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান ওসি।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে এসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র।


