…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়া যায়। এসব কারণে আনন্দ ফুডকে ৫০ হাজার এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, খাদ্যদ্রব্য তৈরি, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান ভোক্তাদের মধ্যে আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

মৌলভীবাজারের চা শ্রমিকদের চোখের চিকিৎসায় ‘গিফট অব সাইট’: বিনামূল্যে ছানি অস্ত্রোপচার পাবেন ১৫০০ রোগী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চা শ্রমিকদের জন্য ‘গিফট অব সাইট’ নামে একটি বিশেষ চক্ষু চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ইস্…

শীতে হাসপাতালের চাপ কমাতে ইংল্যান্ডে ৩ লাখ ঝুঁকিপূর্ণ রোগীকে বাড়িতে বাড়তি সেবা দেবেন জিপিরা
স্বাস্থ্য

শীতে হাসপাতালের চাপ কমাতে ইংল্যান্ডে ৩ লাখ ঝুঁকিপূর্ণ রোগীকে বাড়িতে বাড়তি সেবা দেবেন জিপিরা

ইংল্যান্ডে শীতকালে হাসপাতালে ভর্তি এড়াতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিন লাখ রোগীকে বাড়িতে বাড়তি সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চার কোটি পাউন্ডের এই প্র…

কোষ্ঠকাঠিন্যে উপকার দিতে পারে প্রতিদিন দুটি সবুজ কিউই, বলছে ৩৩ গবেষণার পর্যালোচনা
স্বাস্থ্য

কোষ্ঠকাঠিন্যে উপকার দিতে পারে প্রতিদিন দুটি সবুজ কিউই, বলছে ৩৩ গবেষণার পর্যালোচনা

প্রতিদিন দুটি সবুজ কিউই খেলে কোষ্ঠকাঠিন্যে ভোগা মানুষের উপকার হতে পারে বলে নতুন এক পর্যালোচনায় উঠে এসেছে। 'ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ' সাময়িকীতে প্…

ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টে মাতৃত্বকালীন ছুটির বিকল্পের তহবিল নেই
স্বাস্থ্য

ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টে মাতৃত্বকালীন ছুটির বিকল্পের তহবিল নেই

ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টের কাছে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কর্মীদের বিকল্প হিসেবে নিয়োগের জন্য নির্ধারিত কোনো তহবিল নেই। ফিজিওথেরাপি স…