…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

যুক্তরাজ্যে ঘন কুয়াশার সতর্কতা, বিঘ্নিত হতে পারে যাতায়াত

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে ঘন কুয়াশার সতর্কতা, বিঘ্নিত হতে পারে যাতায়াত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবহাওয়ার কারণে ঘন কুয়াশা তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর মেট অফিস। কুয়াশার কারণে যাতায়াত বিঘ্নিত হতে পারে বলে জানানো হয়েছে।

মেট অফিস রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে। সতর্কতার আওতায় রয়েছে দক্ষিণ-পশ্চিম ছাড়া দক্ষিণ ইংল্যান্ডের বেশিরভাগ এলাকা এবং পুরো মিডল্যান্ডস।

এ ছাড়া উত্তর ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকাও সতর্কতার আওতায় রয়েছে। লিভারপুল, শেফিল্ড, ইয়র্ক, কার্ডিফ ও রেক্সহ্যামে কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

মেট অফিসের কর্মরত আবহাওয়াবিদ নিয়াম মারে বলেন, অন্যত্রও ছড়িয়ে ছিটিয়ে কুয়াশা থাকবে, তবে তা এত ঘন বা প্রভাবশালী হবে না। পশ্চিমাঞ্চলের কিছু অংশ, উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যাঞ্চলসহ যুক্তরাজ্যের অনেক এলাকায় কুয়াশা দেখা যেতে পারে।

শরৎ ও শীতকালে রাত দীর্ঘ হয় এবং তাপমাত্রা কমে যায়, ফলে বাতাস সম্পৃক্ত হয়ে কুয়াশা তৈরি হয় বলে ব্যাখ্যা করেন তিনি। তাঁর ভাষায়, সাম্প্রতিক আবহাওয়া ঘন কুয়াশা তৈরির জন্য নিখুঁত পরিবেশ তৈরি করেছে।

তিনি বলেন, কুয়াশা তৈরি হতে হালকা বাতাস দরকার। বর্তমানে হালকা বাতাস, পরিষ্কার আকাশ ও দীর্ঘ রাত মিলে কুয়াশা তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাপমাত্রা আরও কমলে কুয়াশা পরদিনও সহজে কাটতে নাও পারে।

মেট অফিস জানায়, সোমবার রাতে মিডল্যান্ডস, ওয়েলস ও ইস্ট অ্যাংলিয়ার গ্রামীণ এলাকায় কুয়াশা সবচেয়ে ঘন হতে পারে। এ সময় বাতাসে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

সতর্কতায় বলা হয়েছে, যুক্তরাজ্যের কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটার বা তার কমে নেমে আসতে পারে। এতে বাস ও ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। কুয়াশার তীব্রতার কারণে দেশের ভেতরে ও বাইরে ফ্লাইট বিলম্বিত বা বাতিলও হতে পারে।

মারে আরও বলেন, কুয়াশার পর যে বৃষ্টি হতে পারে, তা যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য উপকারী হতে পারে। ওই অঞ্চলে কয়েক মাস ধরে খরা চলছে এবং পরিবেশ সংস্থা সেখানে তীব্র খরা ঘোষণা করে রেখেছে। তিনি জানান, ধীরগতির বৃষ্টিতে ৫০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

বৃষ্টিতে ডুবল গাজার ৭০ হাজার তাঁবু, আশ্রয় ও ত্রাণসংকটে হাজারো বাস্তুচ্যুত মানুষ
আবহাওয়া ও পরিবেশ

বৃষ্টিতে ডুবল গাজার ৭০ হাজার তাঁবু, আশ্রয় ও ত্রাণসংকটে হাজারো বাস্তুচ্যুত মানুষ

ভারী বৃষ্টিতে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয় হ…

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমবে ১–২ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমবে ১–২ ডিগ্রি

দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। রোববার (৮ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।…

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ ও জনস্বাস্থ্য
আবহাওয়া ও পরিবেশ

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ ও জনস্বাস্থ্য

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ইটভাটার কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার পৌ…

দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে, চট্টগ্রামে বৃষ্টির আভাস
আবহাওয়া ও পরিবেশ

দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে, চট্টগ্রামে বৃষ্টির আভাস

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। রোববার (৮ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।…