…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সদস্যসচিবসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক
বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সদস্যসচিবসহ আহত ৫
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজসহ অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় ৭ নভেম্বর। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্থানীয় বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রাত ৮টার দিকে বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজার ব্রিজের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, র‍্যালির সামনে থাকা সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনকে পাশে সরে যেতে বলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিছিল চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল ও আলোচনা সভা শেষে রাত ৮টার দিকে ফিরোজ বাজার ব্রিজ এলাকায় পৌঁছালে আলতাফ হোসেনের ছেলে সাদেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের হামলায় ফিরোজসহ অন্তত পাঁচজন আহত হন।

আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করে বলেন, বাজার করার উদ্দেশ্যে ব্রিজের ওপর গেলে সাদেকের নেতৃত্বে রেদওয়ান, রানা ও নয়নসহ ৮ থেকে ১০ জন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৬২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাদেক হোসেন বলেন, মিছিলে তাঁর বাবাকে আপেল ফিরোজ ধাক্কা দেওয়ায় পায়ের একটি নখ উঠে যায়। এ বিষয়ে ফিরোজের কাছে জানতে গেলে তিনি তাঁকে ঘুষি মেরে আহত করেন। পরে তিনি ফিরোজকে শুধু একটি ধাক্কা দিয়েছেন বলে দাবি করেন সাদেক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

রাজনীতি বিভাগের আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এবার বৃহত্তর ঐক…

রাজনীতি

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। তাঁর মাথায় ধারালো অস্ত…

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢা…

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে
রাজনীতি

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক…