…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংঘাত নয়, শান্তি চাই: দশমিনায় প্রতিমন্ত্রী নুরুল হক নূর

নিজস্ব প্রতিবেদক
সংঘাত নয়, শান্তি চাই: দশমিনায় প্রতিমন্ত্রী নুরুল হক নূর
ছবি: সংগৃহীত

সংঘাত নয়, শান্তি; প্রতিহিংসা নয়, সম্প্রীতি; বিভেদ নয়, ঐক্য — ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

আজ রোববার বিকেল ৫টার দিকে দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিতে গিয়ে তাঁদের অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। তারপরও সাধারণ মানুষ তাঁদের ভোট দিয়েছেন এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের ভালো থাকার প্রত্যাশায়। জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়ন করাই তাঁদের মূল লক্ষ্য।

চরাঞ্চলের জমি দখল ও বিভিন্ন অপকর্মের বিষয়ে তিনি বলেন, কিছু এলাকায় চরাঞ্চলের জমি দখলসহ নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের কেউ জমি দখল কিংবা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন। বরং যারা চরাঞ্চলের জমি দখল ও ভুয়া দলিলপত্রের মাধ্যমে বিভিন্ন অপকর্মে জড়িত, তারাই এলাকায় নৈরাজ্য, মারামারি ও সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।

এ সময় তিনি প্রশাসনের প্রতি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি চরাঞ্চলের সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখার নির্দেশনা দেন।

নুরুল হক নূর আরও বলেন, আমরা নিজেরা এখন পর্যন্ত এমন কোনো বক্তব্য দিইনি, যাতে এলাকায় উত্তেজনা বা সংঘাত সৃষ্টি হয়। আমরা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চাই। বিএনপি ও গণঅধিকার পরিষদের দায়িত্বশীল নেতাদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে এবং সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। সব সমস্যার সমাধান শুধু প্রশাসন কিংবা আইন-আদালতের মাধ্যমে সম্ভব নয়। রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সমস্যা সমাধানে আমাদেরও সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্যসচিব শামিম খান, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার, সদস্যসচিব সালাহ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের মাঠে গিয়ে শেষ হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার মজুরি বৃদ্ধির বিষয়ে কাজ শুরু করেছিল। শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রাজনীতি বিভাগের আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এবার বৃহত্তর ঐক…

রাজনীতি

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। তাঁর মাথায় ধারালো অস্ত…

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢা…

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে
রাজনীতি

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক…