…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বাড্ডায় নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঋণ ও পারিবারিক কলহে আত্মহত্যার ধারণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার পশ্চিম মেরুল এলাকায় একটি ভবনের পরিত্যক্ত রান্নাঘর থেকে বিল্লাল হোসেন (৩৭) নামে একজন নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

পারিবারিক কলহ ও ঋণের চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত বিল্লাল হোসেন পশ্চিম মেরুল বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি ওই এলাকার পরিচিত ব্যক্তি জেনারেটর বাবু ওরফে মওদুদি বাবুর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বাড্ডা থানা পুলিশের একটি দল পশ্চিম মেরুলের ১০ তলা একটি ভবনে যায়। সেখানে ভবনটির পরিত্যক্ত রান্নাঘরে বিল্লালকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।

পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

বিল্লাল দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদক সেবন করতেন। এসব বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। এই কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

ঘটনার আগে বিল্লালের স্ত্রী ও সন্তানরা গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। রোববার তারা আবার গ্রামে ফিরে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমান ও অনলাইন জুয়ায় ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের

ঢাকার সাভারে এক রাতে দুটি বাসে আগুন লেগেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে বলে অভ…

আইন ও অপরাধ

৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত, রায় হাইকোর্টের

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখের বেশি হলে সেটির বিচার করবে যুগ্ম…

বেগমগঞ্জে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বোনজামাই গুরুতর আহত
আইন ও অপরাধ

বেগমগঞ্জে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বোনজামাই গুরুতর আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।…

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া ঈদগাহ মাঠের সামনে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুল…