…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া ঈদগাহ মাঠের সামনে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণে পথচারী মামুন ও সেলিম আহত হন। তাঁরা সদর উপজেলার পাঠানপাড়া ও দরগাপাড়া এলাকার বাসিন্দা।

খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, আহত দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকে পুলিশের অভিযান চলছে।

কে বা কারা, কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের

ঢাকার সাভারে এক রাতে দুটি বাসে আগুন লেগেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে বলে অভ…

আইন ও অপরাধ

৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত, রায় হাইকোর্টের

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখের বেশি হলে সেটির বিচার করবে যুগ্ম…

বেগমগঞ্জে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বোনজামাই গুরুতর আহত
আইন ও অপরাধ

বেগমগঞ্জে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বোনজামাই গুরুতর আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।…

কারাগারে ধর্মচর্চায় মাদুরো, স্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক
আইন ও অপরাধ

কারাগারে ধর্মচর্চায় মাদুরো, স্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্ম ও দর্শনচর্চায় বেশি সময় দিচ্ছেন। বাইবেল, কোরআনসহ বিভিন্ন ধর্মী…