…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীত।

বিশেষ করে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠছে। একদিনের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে আরও এক ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

দিনের বেলায় রোদের তাপে গরম অনুভূত হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে তাপমাত্রা। ভোর পর্যন্ত বয়ে যায় হিমেল বাতাস। কখনো হালকা, আবার কখনো ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার বিভিন্ন এলাকা।

শীতের আগমনী বার্তায় বদলে যেতে শুরু করেছে পঞ্চগড়ের জনজীবনও। সন্ধ্যা ও ভোরে ঠান্ডার কারণে অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। বিশেষ করে সকালে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষকে শীত নিবারণে বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তা কমে সোমবার সকালে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তবে রোববার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত ও সকালের তাপমাত্রা ক্রমাগত কমে আসায় শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়ার এমন পরিবর্তনে উত্তরাঞ্চলের এ জেলায় শীতের আগমনী আবহ আরও স্পষ্ট হয়ে উঠছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

দীপাবলির আতশবাজিতে দিল্লির আকাশে ঘন ধোঁয়াশা, বায়ুর মান ‘গুরুতর’ পর্যায়ে

দীপাবলির আতশবাজির ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ। উৎসবের পর ঘন ধোঁয়াশায় শহরের বায়ুর মান পৌঁছেছে গুরুতর পর্যায়ে, যা তিন কোটির ব…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্…

পঞ্চগড়ে শীতের কাঁপন শুরু, তাপমাত্রা ১৫ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে শীতের কাঁপন শুরু, তাপমাত্রা ১৫ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার প…