…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চাকরি স্থায়ীকরণসহ চার দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
চাকরি স্থায়ীকরণসহ চার দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে থাকা সাত কলেজের বেসরকারি কর্মচারীরা চাকরি স্থায়ীকরণসহ চার দাবিতে মানববন্ধন করেছেন।

সোমবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সরকারি তিতুমীর কলেজসহ সাতটি ক্যাম্পাসে একযোগে মানববন্ধনে শত শত বেসরকারি কর্মচারী অংশ নেন।

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনের সড়কে 'সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ'-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে কর্মচারীরা জানান, সাত কলেজে বর্তমানে ৮৬৯ জন বেসরকারি ও অস্থায়ী কর্মচারী রয়েছেন। এদের কেউ কেউ ২০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছেন। তাঁদের বেতন কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের মাধ্যমে দেওয়া হয়।

তাঁরা বলেন, সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হলেও কর্মচারীদের চাকরির বিষয়টি এখনো অনিশ্চিত। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের ভর্তি আসনসংখ্যা কমিয়ে আনা হয়েছে। ফলে কলেজগুলোর আয়ও কমেছে। এতে কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কর্মচারীরা আরও বলেন, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে দেওয়া স্মারকলিপিতে তাঁদের চাকরির বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

তাঁদের দাবির মধ্যে রয়েছে, অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর অধীনে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

তাঁরা উল্লেখ করেন, সরকার বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিও সরকারি কাঠামোর আওতায় এনেছে। কিন্তু বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বা চাকরির নিরাপত্তার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।

মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বক্তব্য দেন।

শিক্ষা বিভাগের আরও খবর

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩
শিক্ষা

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জা…

শিক্ষা

প্রয়াস পরিদর্শনে ডা. জুবাইদা রহমান: সুযোগ পেলে প্রতিটি শিশুই এগিয়ে যাবে

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়া…

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার
শিক্ষা

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা ৩০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য…