…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

নিজস্ব প্রতিবেদক
বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব ও বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই দিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) 'ভান্ডার রক্ষক' পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর বেলা ৩টায় ঢাকার আজিমপুরের ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে কৃষি তথ্য সার্ভিস ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরির পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১০ নভেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি পদে মোট ১৪৬ প্রার্থীকে নির্বাচিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৬তম গ্রেডের একটি ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

শিক্ষা বিভাগের আরও খবর

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩
শিক্ষা

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জা…

শিক্ষা

প্রয়াস পরিদর্শনে ডা. জুবাইদা রহমান: সুযোগ পেলে প্রতিটি শিশুই এগিয়ে যাবে

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়া…

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার
শিক্ষা

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা ৩০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য…

শিক্ষা

বিদ্যুৎ ছাড়াই চার ঘণ্টা পরীক্ষা, মোমবাতির আলোয় উত্তর লিখলেন ডিসিইউ শিক্ষার্থীরা

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এবং প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে আসা …