…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দেশজুড়ে ই-কমার্স সেবা নিয়ে এগোচ্ছে কার্টআপ, ঢাকায় পরের দিন ডেলিভারি

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে ই-কমার্স সেবা নিয়ে এগোচ্ছে কার্টআপ, ঢাকায় পরের দিন ডেলিভারি
ছবি: সংগৃহীত

দেশের দ্রুত বর্ধনশীল ডিজিটাল ই-কমার্স খাতে পণ্যের গুণগত মান, সঠিক মূল্য এবং নির্ভরযোগ্য ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ। ২০২৫ সালে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি বিশ্বস্ত ব্র্যান্ডের অনলাইন কেনাকাটা এবং নিজস্ব লজিস্টিকস নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে গ্রাহকসেবা পৌঁছে দিচ্ছে।

অনলাইন কেনাকাটায় নকল পণ্যের ঝুঁকি এবং ডেলিভারির বিলম্ব দূর করতে কার্টআপ তাদের সম্পূর্ণ সরবরাহ শৃঙ্খলে কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখছে।

নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স এবং লাইফস্টাইল—প্রতিটি খাতেই ভালো মানের ও আসল পণ্য নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের বিভিন্ন বাজেট ও পছন্দের কথা বিবেচনা করে কার্টআপের ইলেকট্রনিকস বিভাগে যুক্ত রয়েছে স্যামসাং, ওয়ালটন, এলজি, সনি ও হায়ারের মতো ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপ, রেফ্রিজারেটর এবং স্মার্ট টিভি।

লাইফস্টাইল ও ফ্যাশন সেকশনে রয়েছে ফেব্রিলাইফ, হোপ লাইফস্টাইল, বাটা, অ্যাপেক্স, বে এবং ভাইব্র্যান্টের মতো জনপ্রিয় ব্র্যান্ডের পোশাক, জুতো, ঘড়ি, ব্যাগ ও পারফিউম। পাশাপাশি দৈনন্দিন গ্রোসারি ও গৃহস্থালি চাহিদায় প্রাণ, ইউনিলিভার, নেসলে, এসিআই, রাঁধুনী, রূপচাঁদা এবং ফ্রেশের মতো শীর্ষ ব্র্যান্ডের নিত্যপণ্য নিয়মিত সরবরাহ করা হচ্ছে।

ই-কমার্সে দ্রুত ও নিরাপদ ডেলিভারি নিশ্চিত করতে কার্টআপ তাদের নিজস্ব লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তুলেছে। বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির একটি সেন্ট্রাল ওয়্যারহাউস, একটি সেন্ট্রাল সর্টিং সেন্টার এবং ১২টি নিজস্ব অপারেশনাল হাব কার্যকর রয়েছে। পণ্য পরিবহনে যুক্ত রয়েছে ১৫০ জনেরও বেশি দক্ষ রাইডার, ২৫টির বেশি বিশেষায়িত কাভার্ড ভ্যান ও যানবাহন এবং ২০টির বেশি মোটরবাইক।

ঢাকার ক্রেতাদের জন্য কার্টআপ চালু করেছে ‘কার্টআপ ফাস্ট’ সেবা। এর মাধ্যমে নিজস্ব ওয়্যারহাউস থেকে সরাসরি প্রসেস করে পরের দিনই পণ্য পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া ঢাকা ও ঢাকার বাইরে জেলা পর্যায়ে ৩ থেকে ৫ দিনের মধ্যে নিরাপদ ডেলিভারি সম্পন্ন করে প্ল্যাটফর্মটি।

ক্রেতাদের অনলাইন শপিংয়ে আনন্দের মাত্রা বাড়াতে কার্টআপে রাখা হয়েছে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি বিকাশ, নগদ, উপায় ও যেকোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের সুবিধা। প্রি-পেমেন্টে বিশেষ অফারের পাশাপাশি উচ্চমূল্যের পণ্যে শূন্য শতাংশ ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া গ্রাহকরা কার্টআপে প্রথম অর্ডারে পাচ্ছেন ২৫০ টাকার বিশেষ ডিসকাউন্ট ভাউচার।

অর্ডার করার পর ক্রেতারা সহজেই পণ্যের ট্র্যাকিং সম্পর্কে জানতে পারবেন। যেকোনো সমস্যায় রয়েছে কাস্টমার সাপোর্টের সুবিধা। পাশাপাশি নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ৭ দিনের মধ্যে রিটার্ন ও রিফান্ডের সুযোগ রয়েছে।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, অনলাইনে কেনাকাটা করার সময় ক্রেতাদের প্রধান দুটি প্রত্যাশা থাকে—পণ্যটি শতভাগ অথেনটিক কি না এবং সেটি সময়মতো হাতে পৌঁছাবে কি না। সরাসরি অথেনটিক ব্র্যান্ড সোর্সিং, নিজস্ব ওয়্যারহাউস ও লজিস্টিকস এবং সহজ পেমেন্ট মডেলের সমন্বয়ে আমরা অনলাইন শপিংকে প্রতিটি কাস্টমারের জন্য নির্ভরযোগ্য করে তুলেছি।

কার্টআপের বিভিন্ন অফার এবং ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট অথবা ডাউনলোড করতে পারেন কার্টআপ মোবাইল অ্যাপ।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…

ফলে ১২২ শতাংশ শুল্ক, তামাকের কাঁচামালে বড় ছাড়—একই বাজেটে দুই বিপরীত নীতি
অর্থনীতি ও ব্যবসা

ফলে ১২২ শতাংশ শুল্ক, তামাকের কাঁচামালে বড় ছাড়—একই বাজেটে দুই বিপরীত নীতি

সম্প্রতি ঢাকার একটি বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় বাজার শেষ করে ফল কেনার উদ্দেশে দোকানদারকে বিভিন্ন পদের ফলের মূল্য জিজ্ঞাসা করলাম। মুহূর্তেই উত্তর এল—প…

অর্থনীতি ও ব্যবসা

টেকসই কৃষিতে পাঁচ হাজার কৃষককে যুক্ত করার লক্ষ্য স্বপ্নের

২০৩০ সালের মধ্যে দেশের পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চায় দেশের রিটেইল চেইনশপ স্বপ্ন। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষ…

অর্থনীতি ও ব্যবসা

মাদকের কালো টাকার সন্ধানে ডিএনসি: চার মামলায় সন্দেহজনক লেনদেন ১০০ কোটি টাকার বেশি

মাদকের অবৈধ বাণিজ্যের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক-সংশ্লিষ্ট অপর…