…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পাশে বাংলাদেশের অবিচল সমর্থন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পাশে বাংলাদেশের অবিচল সমর্থন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সমর্থনের কথা জানান।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, ফিলিস্তিনের ন্যায্য দাবি ও জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

একই সঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।

এ সময় ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী গাজা ও অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট চুক্তি এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত কর্মকাণ্ডের বিষয়েও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ আবু জাম। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এ…

আন্তর্জাতিক

খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা

রোববার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ…

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্…