…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

নিজস্ব প্রতিবেদক
এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
ছবি: সংগৃহীত

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এশিয়ার এলএনজি বাজারে বড় সরবরাহকারী হয়ে ওঠার পথে এগোচ্ছে কানাডা।

সম্প্রতি এলএনজি কানাডার দ্বিতীয় ধাপের সম্প্রসারণ প্রকল্পে চূড়ান্ত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পাঁচটি আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি। এগুলো হলো শেল, মালয়েশিয়ার পেট্রোনাস, চীনের পেট্রোচায়না, জাপানের মিতসুবিশি করপোরেশন ও দক্ষিণ কোরিয়ার কোগাস।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার কিটিম্যাটে অবস্থিত এ প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে বার্ষিক এলএনজি উৎপাদনক্ষমতা ১ কোটি ৪০ লাখ টন থেকে বেড়ে ২ কোটি ৮০ লাখ টনে দাঁড়াবে। এতে দুটি নতুন প্রক্রিয়াকরণ ইউনিট, একটি সংরক্ষণ ট্যাংক ও অতিরিক্ত জাহাজে গ্যাস তোলার অবকাঠামো যুক্ত হবে। ২০৩০-এর দশকের শুরুর দিকে সম্প্রসারিত অংশের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার প্রত্যাশা রয়েছে।

কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থান প্রকল্পটিকে এশিয়ার বাজারে বাড়তি সুবিধা দিচ্ছে। এখান থেকে জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে তুলনামূলক কম সময়ে এলএনজি পাঠানো সম্ভব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় গ্যাস পাঠাতে পানামা খাল ব্যবহার করতে হলেও কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে সরাসরি জাহাজ চলাচল করতে পারে।

জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে এশিয়ার আমদানিকারকদের মধ্যে উৎস বৈচিত্র্য আনার প্রবণতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন এবং হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এ প্রবণতাকে আরও বাড়িয়েছে।

উড ম্যাকেঞ্জির পূর্বাভাস অনুযায়ী, এশিয়ার এলএনজি চাহিদা বর্তমানে প্রায় ২৬ কোটি টন থেকে বেড়ে ২০৬০ সালে ৫০ কোটি টনে পৌঁছাতে পারে। ফলে কানাডার সামনে বড় বাজার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিবেশগত দিক থেকেও কানাডার প্রকল্পটি সুবিধা পেতে পারে। সিডার এলএনজি প্রকল্পে ব্রিটিশ কলাম্বিয়ার নবায়নযোগ্য জলবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে প্রচলিত গ্যাসচালিত বিদ্যুৎ ব্যবস্থার তুলনায় কার্বন নিঃসরণ কমানোর সুযোগ তৈরি হবে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

আন্তর্জাতিক

খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা

রোববার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ…

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্…

সিঙ্গাপুরে জব্দ হলো 'আজীবনের ক্রুজ' জাহাজ, কাম্বোডিয়ায় আটকে ২০০ যাত্রী
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে জব্দ হলো 'আজীবনের ক্রুজ' জাহাজ, কাম্বোডিয়ায় আটকে ২০০ যাত্রী

বিশ্বজুড়ে ভ্রমণের জন্য যাত্রা শুরু করা 'আজীবনের ক্রুজ' জাহাজটি সিঙ্গাপুরে জব্দ করা হয়েছে। জাহাজটির মার্কিন পরিচালক সংস্থার অর্থ ফুরিয়ে যাওয়ায় কাম…