…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পোস্টকেও লবিং কার্যক্রমের অংশ হিসেবে দেখিয়েছে একটি মার্কিন প্রতিষ্ঠান। এ কাজের জন্য ভারতের দূতাবাসের সঙ্গে মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি ছিল প্রতিষ্ঠানটির।

ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিচালিত আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গেও মাসে দেড় লাখ ডলারের চুক্তি করেছে ভারত। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে লবিংয়ের জন্য প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার ডলার ব্যয় করছে নয়াদিল্লি।

শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার স্বীকৃতি পান নরেন্দ্র মোদি। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নিজেদের কাজের বিবরণে ট্রাম্পের ওই পোস্টের বিষয়টিও অন্তর্ভুক্ত করেছে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস দুটি মার্কিন লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠান দুটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এর মধ্যে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করে ভারতীয় দূতাবাস। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে জমা দেওয়া নথিতে এসব তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের আইনে বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের হয়ে লবিং করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজেদের কার্যক্রম, সংশ্লিষ্টতা এবং আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।

ভারতীয় দূতাবাসের নিয়োগ করা দ্বিতীয় প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের সহযোগী জেসন মিলার। এর সঙ্গে ভারতের মাসিক চুক্তির পরিমাণ ১ লাখ ৫০ হাজার ডলার।

চুক্তি অনুযায়ী, মার্কিন কেন্দ্রীয় সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি।

নথিতে বলা হয়েছে, গত মে মাসে নয়াদিল্লি ও ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করে এসএইচডব্লিউ পার্টনার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে এসব যোগাযোগ করা হয়।

এ ছাড়া ২৩ ও ২৪ মে রুবিওর অংশগ্রহণে ভারতীয় দূতাবাস আয়োজিত ‘আমেরিকা@২৫০’ অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালনের বিষয়টিও নিজেদের কার্যক্রমের তালিকায় উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ওই সময় জেসন মিলারও নয়াদিল্লিতে অবস্থান করছিলেন।

এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভারতের বিরোধী দল কংগ্রেসের গণমাধ্যম সমন্বয়ক হারমিত কৌর এ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রে দুটি লবিং প্রতিষ্ঠানের পেছনে প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার ডলার ব্যয় করে ভারতীয় করদাতারা কী সুবিধা পাচ্ছেন?

মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্যও অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এ…

আন্তর্জাতিক

খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা

রোববার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ…

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্…